ইকোনমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী,কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৪ মে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একই সঙ্গে কাতারের -আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ইকোনমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী
এর আগে গত মার্চে এলডিসি ৫ অনুষ্ঠানে যোগ দিতে কাতারে গিয়েছিলেন তিনি। এ বিষয়ে একটি সূত্র জানায়, কাতারের- আমিরের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।কাতারের -আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে কী আলোচনা হতে পারে জানতে চাইলে একাধিক সূত্র জানায়, এটি অনানুষ্ঠানিক
বৈঠক। ফলে সাবস্ট্যানটিভ আলোচনার সুযোগ কম। এর মধ্যেই কাতারের- আমিরের সঙ্গে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং অভিবাসন নিয়ে কথা বলার সম্ভাবনা আছে প্রধানমন্ত্রীর।
সূত্র জানায়, কাতারের -আমির এ বছর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রী তার আসার বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দেবেন।
