Site icon মানিকগঞ্জ জিলাইভ | truth alone triumphs

মাদরাসাছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে

মাদরাসাছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড,মানিকগঞ্জে মাদরাসাছাত্র-হত্যায় সেলিম হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা-অর্থদণ্ডের আদেশ দেওয়া হচ্ছে।

 

 

মাদরাসাছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে

বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মথুর নাথ সরকার মামলার বরাত দিয়ে জানান, ২০১০ সালের ১২ ডিসেম্বর বিকেলে পূর্ব শত্রুতার জেরে মাদরাসাছাত্র শরিফুল ইসলামকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত শরিফুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সেলিমসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন শরিফুলের বড় ভাই শাহিনুর ইসলাম। তদন্তে ৯ আসামিকে অব্যাহতি দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন কর্মকর্তা।

বাকি চার আসামির মধ্যে রায়ের আগেই মারা যান ২ নম্বর আসামি রহিজ উদ্দিন। শুরু থেকেই পলাতক মামলার ৩ নম্বর আসামি রাজু হোসেন। আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।

মামলার আরেক আসামি নাজমা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত। মামলায় ১৯ সাক্ষীর মধ্যে ১১ সাক্ষী তাদের সাক্ষ্য দেন।

 

Exit mobile version