Site icon মানিকগঞ্জ জিলাইভ | truth alone triumphs

গৃহবধূর আত্মহত্যা মানিকগঞ্জে

মানিকগঞ্জের সিংগাইরে জয়া (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

 

গৃহবধূর আত্মহত্যা মানিকগঞ্জে

বুধবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার ৪ নং ওয়ার্ড চর আজিমপুর তিনরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়া ঐ এলাকার শাকিল আহমেদের স্ত্রী ও জয়নালের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৬ মাস আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী শাকিল আহমেদের সাথে বিয়ে হয় জয়ার। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল তাদের মধ্যে। সেই কলহের জের ধরে স্বামীর বাড়ির বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় জয়া।

পরে বাড়ি লোকজন টের পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। -এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

Exit mobile version