শ্যালিকার আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর মামলায় দুলাভাই গ্রেপ্তার | সারা সপ্তাহের খবর

শ্যালিকার আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর মামলায় দুলাভাই গ্রেপ্তারের খবর দিয়ে শুরু করছি মানিকগঞ্জ জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

শ্যালিকার আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর মামলায় দুলাভাই গ্রেপ্তার | সারা সপ্তাহের খবর

 

শ্যালিকার আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর মামলায় দুলাভাই গ্রেপ্তার | সারা সপ্তাহের খবর

 

শ্যালিকার আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর মামলায় দুলাভাই গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শ্যালিকার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় দুলাভাইকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

সিঙ্গাইরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার ডিবি সদস্যরা, গ্রেপ্তার ২

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ডিবির এক উপপরিদর্শকসহ ছয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার পূর্ব ভাকুম গ্রামে এ ঘটনা ঘটেছে। ২৮ মার্চ মঙ্গলবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

থানায় মামলা, হাসপাতালের নার্সসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জের সিঙ্গাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ানোর ঘটনায় ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নার্সসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিঙ্গাইর থানা পুলিশ

দুই বছরেও চালু হয়নি ২০ লাখ টাকার সোলার সেচ পাম্প

মানিকগঞ্জের ঘিওরে দুই বছরেও চালু হয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি সোলার সেচ পাম্প। এ প্রকল্পে ২০ লাখেরও বেশি টাকা খরচ হয়েছে। তবে কৃষকদের কোনো কাজেই আসছে না এ সোলার সেচ পাম্প। বিএডিসির দাবি, সেচ পাম্প পরিচালনা কমিটির গাফিলতির কারণে সময়মতো এটি চালু করা যায়নি।

‘ভুল’ চিকিৎসায় পুড়লো নবজাতকের দুই পা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নবজাতকের দুই পা পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জন্মের ১২ দিন পার হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি ওই নবজাতক। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পরিবারের।

অভিযানে হামলার শিকার ডিবির ৬ সদস্য

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদক উদ্ধার অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ডিবির এক উপপরিদর্শকসহ ছয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শিক্ষকদের দেশ সম্পর্কে ভাবতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশকে ভালোবাসলে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার পাশাপাশি শিক্ষকদের দেশ সম্পর্কে ভাবতে হবে। এ ছাড়া খেয়াল রাখতে হবে, কোনও শিক্ষার্থী যাতে খারাপ পথে না যায় এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত না হয়।’

আপা বলায় চটলেন চিকিৎসক, বললেন ম্যাডাম ডাকতে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসককে স্থানীয় এক সাংবাদিক ‘আপা’ ডাকলে ক্ষিপ্ত হয়ে ‘ম্যাডাম’ ডাকার পরামর্শ দিয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই চিকিৎসকের নাম নিরুপমা পাল। তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও পদে কর্মরত আছেন তিনি।

 

শ্যালিকার আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর মামলায় দুলাভাই গ্রেপ্তার | সারা সপ্তাহের খবর

 

মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আটক ৪

মানিকগঞ্জের দুটি উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই লাখ ৬০ হাজার টাকার হেরোইন ও ইয়াবাসহ ৪ কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন-  সদর উপজেলার পূর্ব মিতরা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে মো. সোলাইমান আলী (৩৫),গোলড়া চরখন্ড এলাকার মোঃ রসমত আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৩০), সিংগাইর উপজেলার ধল্লা লক্ষীপুর এলাকার মো. নুরুল হকের ছেলে আল ইসলাম (২৬),আরজান আলীর ছেলে মাসুদ রানা (৩০)।

Leave a Comment