খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই এপ্রিল ২০২২, ২:২ এএম

বজ্রপাতে নারীর মৃত্যু,মানিকগঞ্জের দৌলতপুরে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ফিরোজা বেগম (৫৫) নামের এক নারীর-মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার খলসী ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজা বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজেদের ভুট্টাক্ষেতে-কাজ করতে যান ফিরোজা বেগম। হঠাৎ ঝড়োবৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথে মারা যান।
খলসী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভুট্টাক্ষেতে-কাজ করার সময় ফিরোজা বেগমের মৃত্যু হয়।
দৌলতপুর-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। ঝড়-বৃষ্টির সময় মানুষকে ঘর থেকে বের না হতে পরামর্শ দেন তিনি।

মন্তব্য