খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই অক্টোবর ২০২৪, ৫:১১ পিএম
সদর উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে আনহা আক্তার ও স্নেহা আক্তার নামে পানিতে ডুবে ২ শিশু নিহত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দিঘী ইউনিয়নের কায়রা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনহা আক্তার দিঘী ইউনিয়নের কাগজিনগর এলাকার বাবু কাজীর মেয়ে এবং স্নেহা আক্তার একই ইউনিয়নের খরসাতাই এলাকার রফিক সরদারের মেয়ে। নিহতরা স্থানীয় কয়রা মাদরাসাতুল ওহি আল ইসলামী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

পুলিশ জানান, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কয়রা এলাকার রাস্তার পাশের ডোবায় ফুটে থাকা শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায় স্নেহা ও আনহা আক্তার। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য