পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা,মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নীলাম্বরপট্টি এলাকায় পূর্বশত্রুতার-জেরে মাহমুদুর রহমান রনি (১৮) নামে এক যুবককে কুপিয়ে-হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত রনি উপজেলার মানিকনগর গ্রামের নয়াব আলীর ছেলে।

পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা মানিকগঞ্জে
মঙ্গলবার বিকেলে উপজেলার নীলাম্বরপট্টি-এলাকায় এ ঘটনা ঘটে।
ঈদের দিন বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন রনি। নীলাম্বরপট্টি-এলাকায় পৌঁছলে পরিকল্পিতভাবে পেছন থেকে অপর একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে তাকে প্রথমে ফেলে দেওয়া হয়। এরপর স্থানীয় যুবক সালমান ও তার সহযোগিরা রনিকে ধারালো অস্ত্র কোপাতে থাকে। প্রাণে বাঁচতে রনি এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু সেখানে গিয়েও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
নিহত রনির চাচাতো ভাই মুরাদ জানান, উপজেলার মানিকনগর ও শাহরাইল গ্রামের যুবক এবং কিশোরদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।এর জেরধরেই স্থানীয় ইউপি সদস্যের ছেলে সালমান ও তার সহযোগিরা পরিকল্পিতভাবে রনিকে কুপিয়ে হত্যা করে।স্থানীয়রা দুটি মোটরসাইকেল আটক করতে পারলেও হামলাকারীরা পালিয়ে যায়।এ ঘটনায় রনির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন বলেও জানান তিনি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রনিকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

