Site icon মানিকগঞ্জ জিলাইভ | truth alone triumphs

১২ বছর পলাতক সাত বছরের সাজা থেকে বাঁচতে

সাত বছরের সাজা থেকে বাঁচতে, মানিকগঞ্জে গ্রাহকের সঞ্চয়ের টাকা আত্মসাতের মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আতোয়ার রহমানকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে তাকে সদর থানার বেতিলা-মিতরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

১২ বছর পলাতক সাত বছরের সাজা থেকে বাঁচতে

আতোয়ার রহমান একটি প্রতিষ্ঠিত ব্যাংকের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন গ্রাহকদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জের ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা করেন ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক।

মামলা দায়েরের পর থেকেই আসামি গ্রেফতার এড়ানোর জন্য পালিয়ে ঢাকা চলে যান। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পরে ২০১০ সালের ২৩ মার্চ আদালত আতোয়ার রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেন।

কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, পলাতক থাকাকালীন সময় আসামি গ্রেফতার এড়াতে ক্রমাগত পেশা পরিবর্তন করেন। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় রিকশাচালক, রাজমিস্ত্রী ও চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল রোববার রাতে ১২ বছর পর আতোয়ার রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে ঘিওর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

Exit mobile version