হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জে

হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার ,মানিকগঞ্জের সিংগাইরে হেরোইনসহ দুই মাদক-কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার  রাতে উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন  ওই গ্রামের মোন্নাফ হোসেনের স্ত্রী হামিদা আক্তার (২৯) ও সদর উপজেলার মিতরা গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন (৩২)।

 

হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জে

 

হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জে

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হামিদা আক্তারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হোরোইন বিক্রির সময় হামিদা ও জসিম উদ্দিনকে হাতে নাতে ধরা হয়। তাদের কাছ থেকে ৫০৫ গ্রাম হোরোইন ও মাদক বিক্রির তিন হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হোরোইনের মূল্য আনুমানিক ৫০ লাখ ৫০ হাজার টাকা।

হামিদার বিরুদ্ধে চারটি মাদকের মামলা রয়েছে। তার স্বামী মোন্নাফের বিরুদ্ধে মাদক মামলা আছে ১৩ টি। এক মামলায় গ্রেফতার হয়ে মোন্নাফ বর্তমানে কারাগারে আছেন।

 

হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জে

২ thoughts on “হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার মানিকগঞ্জে”

Leave a Comment