মানিকগঞ্জ জেলার উপজেলা

আমাদের আজকের আলোচনার বিষয় মানিকগঞ্জ জেলার উপজেলা।

মানিকগঞ্জ জেলার উপজেলা:-

মানিকগঞ্জ জেলা ৭টি উপজেলার সমন্বয়ে গঠিত; এগুলো হলোঃ

সিঙ্গাইর উপজেলা

সিঙ্গাইর বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে ঢাকা জেলার ধামরাই উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে নবাবগঞ্জ উপজেলা, পূর্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা ও সাভার উপজেলা, পশ্চিমে মানিকগঞ্জ সদর উপজেলা।

 

মানিকগঞ্জ জেলার উপজেলা
তেওতা জমিদার বাড়ি – মানিকগঞ্জ জেলা

 

মানিকগঞ্জ সদর উপজেলা

মানিকগঞ্জ সদর বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। মানিকগঞ্জ সদর উপজেলা (মানিকগঞ্জ জেলা) আয়তন: ২১৪.৮১ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪২´ থেকে ২৩°৫৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫৮´ থেকে ৯০°০৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সাটুরিয়া উপজেলা, দক্ষিণে নবাবগঞ্জ উপজেলা ও হরিরামপুর উপজেলা, পূর্বে সিঙ্গাইর উপজেলা ও ধামরাই উপজেলা, পশ্চিমে হরিরামপুর উপজেলা ও ঘিওর উপজেলা।

সাটুরিয়া উপজেলা

সাটুরিয়া বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। সাটুরিয়া উপজেলার উত্তরে রয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা ও ধামরাই উপজেলা, দক্ষিণে মানিকগঞ্জ সদর উপজেলা, পূর্বে ঢাকা জেলার ধামরাই উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলা ও ঘিওর উপজেলা। ধলেশ্বরী নদী ও গাজীখালি নদী এখানকার প্রধান নদী।

ঘিওর উপজেলা

ঘিওর বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে দৌলতপুর উপজেলা, দক্ষিণে শিবালয় উপজেলা ও হরিরামপুর উপজেলা, পূর্বে মানিকগঞ্জ সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলা, পশ্চিমে শিবালয় উপজেলা ও দৌলতপুর উপজেলা।

শিবালয় উপজেলা

শিবালয় বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তরে দৌলতপুর উপজেলা ও ঘিওর উপজেলা, দক্ষিণে হরিরামপুর-উপজেলা ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পূর্বে ঘিওর উপজেলা ও হরিরামপুর-উপজেলা, পশ্চিমে পাবনা জেলার বেড়া উপজেলা।

 

মানিকগঞ্জ জেলার উপজেলা
বালিয়াটি জমিদার বাড়ি – মানিকগঞ্জ জেলা

 

দৌলতপুর উপজেলা

দৌলতপুর বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা, দক্ষিণে ঘিওর উপজেলা, পূর্বে সাটুরিয়া উপজেলা, পশ্চিমে পাবনা জেলার বেড়া উপজেলা ও যমুনা নদী।

হরিরামপুর উপজেলা।

হরিরামপুর বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে শিবালয় উপজেলা, ঘিওর উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা ও ফরিদপুর সদর উপজেলা, পূর্বে মানিকগঞ্জ সদর উপজেলা, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা ও দোহার উপজেলা, পশ্চিমে শিবালয় উপজেলা, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ও ফরিদপুর সদর উপজেলা।

Leave a Comment