Site icon মানিকগঞ্জ জিলাইভ | truth alone triumphs

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫ মানিকগঞ্জে

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত,মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ যাত্রী-আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সকাল সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার জোকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

\

 

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫ মানিকগঞ্জে

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে বিপরীতমুখি গ্রামীণ সেবা গ্রিন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে। আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালসহ স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর  আধাঘণ্টা ঢাকা-আরিচা-মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

Exit mobile version