দুর্নীতির মামলায় মানিকগঞ্জ আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

মানিকগঞ্জ আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার,দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক-সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. আমিরুল ইসলাম মট্টু ও পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল খান।

 

দুর্নীতির মামলায় মানিকগঞ্জ আ'লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

 

দুর্নীতির মামলায় মানিকগঞ্জ আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

২০০৭ সালে মানিকগঞ্জ সদর থানায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ দণ্ডবিধি ১০৯ ধারার দুটি পৃথক মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে গ্রেফতার করে পুলিশ। একই মামলার প্রধান আসামি মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী জামিনে আছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালত আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর রাতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার (৭ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় গ্রেফতার করা হয় ইকবাল খানকেও। তারও জামিন নামঞ্জুর করেন আদালত।

মানিকগঞ্জ পৌরসভার একটি ঠিকাদারি কাজে মাটি ভরাটের কাজ করেছিলেন মহুয়া এন্টারপ্রাইজের সাত্ত্বাধিকারী আমিরুল ইসলাম মট্টু। ওই ভরাটের অতিরিক্ত বিলসহ অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন- কমিশন পৌরসভার মেয়র, কাউন্সিলর ও ঠিকাদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে।

 

দুর্নীতির মামলায় মানিকগঞ্জ আ'লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

Leave a Comment