খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই এপ্রিল ২০২২, ৫:০ এএম

সিসিটিভির ফুটেজ দেখে ৮ ডাকাত,মানিকগঞ্জে সিসিটিভির ফুটেজ দেখে গরু ডাকাতি সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
গ্রেফতার হলেন- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লাউতারা গ্রামের আলমগীর শেখ, বাবু খা, বন্ধুলট গ্রামের আবু দাউদ, বিষ্ণুপুর গ্রামে শেখ ইলিয়াজ, শিবালয় উপজেলার ধুসর গ্রামের সাইফুল ইসলাম, সাভার উপজেলার ইমান্দিপুর গ্রামের রফিকুল ইসলাম, জয়পুরহাট জেলার কালাই উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের শাজাহান ও শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার মরিচাপাড়া গ্রামের মঙ্গল আলী।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ৬ এপ্রিল হরিরামপুর উপজেলার সিএফসিএল ডেইরি ফার্মের তিনটি গরু পিকআপে করে ঢাকায় নেওয়ার পথে ডাকাতির কবলে পড়ে। ১০-১২ জনের একটি দল পিকআপচালক মাহবুবুল্লাহ, রাখাল রহমত ও সোহানকে মারধর করে গরুসহ পিকআপভ্যানটি লুট করে নিয়ে যায়।
পরে ১০ এপ্রিল একটি মামলা করেন ফার্ম মালিক। ক্লুলেস এ ডাকাতির ঘটনার রহস্য উন্মোচনে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের চিহ্নিত করা হয়। পরে আশুলিয়া, ধামরাই ও গাজীপুর জেলার জয়দেবপুর এবং বাসন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।
সিএফসিএল ডেইরি ফার্মের ম্যানেজার গোলাম আজাদ সরকার বলেন, ফার্মে ৭০০ গরু রয়েছে। মাঝে মধ্যে গরু ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। ৬ এপ্রিল রাতে ফার্ম থেকে তিনটি গরু ঢাকায় নেওয়ার পথে ডাকাত দলের সদস্যরা নিয়ে যান।

মন্তব্য