ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা,মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধুল্যা এলাকায় দিনব্যাপী কৃষকের ধান কেটে মাড়াই শেষে বাড়ি পৌঁছে দিলেন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক -লীগের নেতাকর্মীরা।জেলা স্বেচ্ছাসেবক- লীগের সভাপতি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক খান তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাশারের নেতৃত্বে কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলাও সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক- লীগের নেতাকর্মীরা।
ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক -লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কৃষকের ধান কেটে দিচ্ছে। বৃহস্পতিবার ভর দুপুরে উপজেলার ধুল্যা এলাকায় কৃষক হাসেমের ৪০ শতাংশ জমির ধান কেটে মাড়াই শেষে ধানগুলো বাড়িতে পৌঁছে দেন।সাটুরিয়া উপজেলায় ধান কাটার
কর্মসূচি উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক- লীগের সভাপতি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক খান তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাশার।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক -লীগের নেতা আতিকুর রহমান জিয়া, ডা. প্রদীপ বসু, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হক সনি, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক- লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির
আহ্বায়ক তোফাইল আহম্মেদ তুষার, সদস্য সচিব গোলাম মওলা, সদস্য শাহীন আজাদ, রায়হান ইসলাম, অনিমেষ ঘোষসহ জেলা ও উপজেলা বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক- লীগের নেতাকর্মীরা ধান কাটার কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
