ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার মানিকগঞ্জে

ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার,মানিকগঞ্জের সিংগাইরে একরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার মানিকগঞ্জে

 

ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার মানিকগঞ্জে

রোববার দিনগত রাতে ঢাকার ধামরাই, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কালিয়াকৈর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ধামরাইয়ের সুতিপাড়া গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে মিন্টু ওরফে সামাদ ওরফে বাচ্চু (৬০), কুশড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে রিপন ওরফে সাইফুল (২৯), কুশরা গ্রামের রাব্বির ছেলে বিশু (৩৫), ধামরাইয়ের কালামপুর চরপাড়া গ্রামের মঞ্জু মোল্লার ছেলে আশরাফুল মোল্লা (২০), একই

উপজেলার গাংগুটিয়া গ্রামের সানাউল্লাহর ছেলে আবদুল কাদের ওরফে স্বপ্ন (৩৫), গোসাত্রা উত্তর কাঞ্চনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে তাইজুদ্দিন (৬০), গাজীপুরের কালিয়াকৈর থানার আটাবর গ্রামের মৃত সাত্তারের ছেলে মনির (৩৭) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার (বর্তমানে সাভারের আশুলিয়ায় ভাড়া থাকে) ধুসরিয়া গোপালপুর গ্রামের মো. বাদল ওরফে মনোয়ার হোসেন (২৮)।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, গত ২৭ জানুয়ারি রাতে সিংগাইর উপজেলার ইরতা গ্রামে মো. নুর উদ্দিন এবং তার প্রতিবেশী প্রবাসী শাকিল খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ওই দুই বাড়ির সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে অস্ত্রের মুখে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন ভুক্তভোগীরা। ক্লু-লেস মামলাটি তদন্তে মাঠে নামে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যার নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। এসময় এক ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ পাঁচ হাজার টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও চার টুকরা লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

 

ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার মানিকগঞ্জে

Leave a Comment