খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই অক্টোবর ২০২২, ১১:৫৪ এএম

অটোরিকশার ধাক্কায় নিহত ২, মানিকগঞ্জ সদর উপজেলায় সিএনজিচালিত একটি অটোরিকশার

সদর উপজেলার আটিগ্রাম গ্রামের মাসুদ হোসেনের মেয়ে মারুফা আক্তার (৩)। একই উপজেলার চরবিরাটি গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী রহিমা বেগম (৮০)। সম্পর্কে রহিমা বেগম শিশু মারুফার মায়ের দাদী।
শুক্রবার সকালে উপজেলার আটিগ্রাম ইউনিয়নের অনন্তপুর এলাকায় কাটিগ্রাম-আটিগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
পুলিশ, নিহতদের স্বজন এবং স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আটিগ্রাম গ্রামের বাড়ি থেকে শিশু মারুফাকে নিজ বাড়ি চরবিরাটি নিয়ে যাচ্ছিলেন রহিমা। সকাল ১০টার দিকে কাটিগ্রাম-আটিগ্রাম সড়কের অনন্তপুর এলাকায় সড়কের পাশে শিশু মারুফাকে কোলে করে রহিমা দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা অপর একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারুফার মৃত্যু হয়। আর গুরুতর আহতাবস্থায় রহিমাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউব সরকার বলেন, ওই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। সড়ক নিরাপত্তা আইনে নিহত শিশুর বাবা মাসুদ হোসেন বাদী অটোরিকশাচালককে আসামি করে মামলা দায়ের করেছেন।

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য