কাশিমপুর থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

গাজীপুরের হাইসিকিউরিটি কাশিমপুর থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। আজ বুধবার ভোরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাশিদারামপুর চরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

কাশিমপুর থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

 

হৃদয় জেলার দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। তিনি জেলার সাটুরিয়া উপজেলার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিক কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। কয়েকদিন তিনি কাশিদারামপুর চরে তাঁর বোনের বাড়িতে অবস্থান করছিলেন এমন খবর পেয়ে র‌্যাব-৪ সিপিসি-৩ এর অভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে।

 

 

২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামের এক যুবককে শ্বেতপাথর নিয়ে দ্বন্দ্বে হৃদয় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। ২০২২ সালের ৮ আগস্ট ওই মামলায় আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন।  মানিকগঞ্জ র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেপ্তার হৃদয়কে যথাযথ আইনি প্রক্রিয়ায় মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Leave a Comment